• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ইমরান খানেই আস্থা পাক সেনাবাহিনীর

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

৩ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং পুনরায় নির্বাচন দাবিতে রাজপথে নেমেছে জমিয়ত উলামায়ে ইসলাম পার্টি (জেইউআই-এফ)।

রোববারের মধ্যে ইমরানকে পদত্যাগের দুই দিনের (৪৮ ঘণ্টা) আলটিমেটাম দিয়েছেন দলটির প্রধান মাওলানা ফজলুর রহমান। বিশাল এ জনরোষ সত্ত্বেও নির্বাচিত সরকার প্রধান ইমরান খানের ওপরই আস্থা প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।

তারা বলছে, গণতান্ত্রিক সরকারের ওপরই আমাদের সমর্থন থাকবে। এদিকে শনিবার হুশিয়ারি দিয়ে ইমরান খান বলেন, কোনো ধরনের অসাংবিধানিক ও অগণতান্ত্রিক দাবি মেনে নেয়া হবে না। খবর ডন ও জিও নিউজের।

শুক্রবার রাতে একটি টিভি চ্যানেলকে সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, আমরা আইন ও সংবিধানে বিশ্বাসী। আমাদের সমর্থন নির্বাচিত সরকারের ওপরই থাকবে, কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়।

রোববার মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে করাচি থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুক্রবার ভোরে তারা ইসলামাবাদে পৌঁছে অবস্থান কর্মসূচি শুরু করেন।

ফজলুর রহমানের নেতৃত্বে আন্দোলনে এক ছাতার নিচে এসেছে পাকিস্তানের বিরোধী দলগুলো। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুসলিম লিগ (পিএমএল-এন), সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) ছোট-বড় বেশ কয়েকটি দল সমর্থন জানিয়েছে। শুক্রবার পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ ও পিপিপি নেতা নায়ার বুখারি সমাবেশে এসে এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

আন্দোলনকারীদের দাবি, ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন