• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মেঘনায় বড়কান্দা, ভাওরখোলা ইউনিয়নের আওয়ামীলীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

৫ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা, ভাওরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মেঘনা আইডিয়াল স্কুলে সকাল ১০ টায় ভাওরখোলা ইউনিয়ন ও বিকেলে বড়কান্দা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান স্থপতি শফিকুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। সকালে ভাওরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজির হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন আব্বাসীর সঞ্চালনায় ও বিকেলে বড়কান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাজহারুল হক চেয়ারম্যান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন শিশির সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামিলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন