ঢাকা   ০৭:১৭:৪০ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরীক্ষা স্থগিত

Reporter Name
  • Update Time : Friday, November 8, 2019,
  • 317 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৮ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ঘূর্ণিঝড় ‌‌‌‌‌‌‌‘ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ আদেশ দেয়। তবে স্থগিত আদেশ কত দিনের রাত এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

শনিবার (৯ নভেম্বর) সম্মান দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষা হওয়ার কথা ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম শুক্রবার (৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা দুপুর ১টা থেকে সারাদেশের ২৯৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩১টি বিষয়ে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩২ হাজার জন পরীক্ষার্থী।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুল ‘র কারণে শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থগিত হওয়া জেএসসি পরীক্ষা আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল এর কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সব কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলেও নির্দেশনা দেয়া হয়।

আগামীকাল শনিবার বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘বুলবুল” আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পিপিবিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি