ঢাকা   ০৫:০৩:০৮ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৩৫ বিজিবি

Reporter Name
  • Update Time : Monday, November 11, 2019,
  • 173 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল,জামালপুর: জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর কাছে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর চরবোয়ালমারী এলাকায় অভিযান পরিচালনা করে ১হাজার ৫৮৫পিস ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করে ।
রবিবার(১০ নভেম্বর ) রাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরবোয়ালমারী এলাকায় চরবোয়ালমারী এলাকায় ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ’র দিকনির্দেশনায় নায়েব সুবেদার মোঃ শওকত আলী এর নেতৃত্বে চার সদস্যের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রৌমারীর চেংটাপাড়া গ্রামের মো: নুরুল হকের ছেলে মো: আবু হানিফ (২২) তার কাছ থেকে ১হাজার ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে । উদ্ধারকৃত মাদকের মুল্য ৪লাখ ৭৫হাজার ৫০০ টাকা ।
পরে আবু হানিফকে রৌমারী থানায় একটি মাদক মামলা দায়ের করে পুলিশের নিকট সোর্পদ করার পর জামালপুর ৩৫ বিজিবি এর এক সংবাদ সম্মেলনে একথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি