• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

শেখ হাসিনা এখন লার্জার দেন পার্টি: কাদের

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

১৬ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা এখন লার্জার দেন পার্টি। তিনি শুধু পরবর্তী নির্বাচনের চিন্তা করে রাজনীতি করেন না। গত ৪৪ বছরের সবচেয়ে সফল কূটনীতিক ও রাজনীতিবিদ তিনি।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, তার (শেখ হাসিনা) চিন্তা পরবর্তী জেনারেশন। রাজনীতির গন্ডি পেরিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্র নায়ক। কারণ ভিশন ২১০০ এর স্বাপ্নিক রূপকার তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা আজ সারা দুনিয়ায়। ভিক্ষুকের জাতিখ্যাত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, চরিত্রহননের ছোরা দিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া যায়নি। টুঙ্গিপাড়া আজ তীর্থস্থানে পরিণত হয়েছে। তারা ভেবেছিল টুঙ্গিপাড়ায় দাফন করলে মানুষ তাঁকে ভুলে যাবে। খুনিদের অঙ্কে ভুল ছিল। তা আজ প্রমাণিত হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজদের না বলুন। চাঁদাবাজদের না বলুন। টেন্ডার বাজদের না বলুন। ভূমি দস্যুদের না বলুন। এটাই হচ্ছে শেখ হাসিনা। সৎ সাহস আছে বঙ্গবন্ধু কন্যার। শুরু করেছেন নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান। আমরা তাকে স্যালুট করছি।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন