• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]

হাসানপুর শহিদ নজরুল সরকারী কলেজের ছাত্র-সংসদ নির্বাচন স্থগিত

নিজস্ব সংবাদ দাতা / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

২০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
 
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহিদ নজরুল সরকারী কলেজের ছাত্র-সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচন হওয়ার কথা ছিলো। গত ৬ নভেম্বর ছাত্র-সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকজন শিক্ষার্থী নির্বাচনে অংশগ্রহন এবং ভোটাধিকার থেকে বাদ পড়া মেহেদি নামে এক শিক্ষার্থী  নির্বাচনের স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন। ১৯ নভেম্বর কলেজের প্রধান নির্বাচন কমিশার অধ্যাপক আসাদুজ্জামান ও সহকারী অধ্যাপক শরীফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে আদালত। আজ বুধবার বিকেলে  উভয় পক্ষের শুনানী শেষে  আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন।

বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন কুমিল্লা টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন গতকাল করা মামলায় একদিনের নোটিশে আজ উভয় পক্ষের উপস্থিতিতে আদালত নির্বাচনটি স্থগিত করার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন