• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

খাগড়াছড়িতে পিতা হত্যা মামলার রায়ে পুত্রের মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদ দাতা / ২৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

২০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগমজুমদার,

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় পিতাকে হত্যার দায়েরকৃত মামলার রায়ে পুত্র এরফান আলী (২৯) কে মৃত্যুদন্ড দিয়েছেন খাগড়াছড়ি দায়রা জজ আদালত। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। বুধবার (২০ নভেম্বর) খাগড়াাছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় প্রদান করেন।

২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারী খাগড়াছড়ির রামগড়ে সদু কার্বারী পাড়ার বাগান টিলা এলাকার মাদকাসক্ত ছেলে এরফান আলী মাদক সেবনের টাকা না পেয়ে নিজ ঘরে ঘুমন্ত পিতা জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এঘটনায় নিহত জসিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম পুত্র এরফান আলীকে আসামী করে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন। পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ ১০ জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন