• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা

নিজস্ব সংবাদ দাতা / ২৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

২০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে থাকা বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালে সঙ্গে বৈঠকে বসবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২০ নভেম্বর) রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৈঠকে যোগ দিতে বাইরে থাকা সংগঠনের নেতারা ঢাকায় আসছেন।

নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ ৯ দফা দাবিতে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

নতুন সড়ক পরিবহন আইনের জরিমানার বিধান ও দণ্ডসহ কিছু ধারার সংশোধন চান তারা। এজন্য সড়ক-মহাসড়ক অচল করে দিয়েছে শ্রমিকরা। বিভিন্ন মহাসড়কে গাড়ি চলাচল বিঘ্নিত করেছে তারা। এতে জিম্মি যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। 

ট্রাক-কাভার্ডভ্যান না চলায় বন্ধ পণ্য পরিবহনও।
জাগরণ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন