• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ : রতন শিকদার

নিজস্ব সংবাদ দাতা / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

২৭ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : তৃনমুল পর্যায়ে জনগণকে সচেতন করতে আপনাদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। কুমিল্লার মেঘনা উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গি প্রতিরোধ বিষয়ক সচেতনতা মুলক সেমিনারে উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । তিনি বলেন আজকে আমার সামনে দুটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, কাজী, শিক্ষক, সাংবাদিকরা রয়েছেন আপনারা সবাই যদি প্রান্তিক জনগোষ্ঠী কে এই বিষয়ে উঠান বৈঠক অথবা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উল্লেখিত বিষয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন তা হলে অভিভাবক সহ সবাই সচেতন হবে তাই আপনারা আগামী দিনের সোনার বাংলা গড়তে প্রতিটি মানুষকে এ বিষয়ে সচেতন করতে মুখ্য ভুমিকা পালন করবেন। উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় প্রশিক্ষণ পূর্বক সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই এই প্রশিক্ষণ থেকে যে বিষয় গুলো সম্পর্কে জানবেন তা যার যার অবস্থান থেকে তৃনমুলের প্রতিটি মানুষকে জানিয়ে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবেন এবং একটি বাসযোগ্য সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আরও বলেন যে কোন অসংগতির বিষয়ে প্রশাসন কে অবহিত করবেন ও যোগাযোগ রাখবেন, প্রশাসন এ বিষয়ে আপনাদের পাশে থেকে কাজ করবে। পরে তিনি সকলকে নিয়ে উল্লেখিত বিষয়ে শপথ বাক্য পাঠ করান। উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো: জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,জাইকার পরিবিক্ষন ও মূল্যায়ন এক্সপার্ট মোঃ আব্দুস সালাম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, এস আই আল মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন