• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা ‘ ব্যবহারের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদ দাতা / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

১০ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

আসছে বিজয় দিবস ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলাথ ব্যবহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর)বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচাপরপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিক এই নির্দেশ দেন।

আদেশে আদালত বলেছে, প্রত্যেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে।  
এ-সংক্রান্ত রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। রিটের পক্ষে আইনজীবী ছিলেন বশির আহমেদ।

২০১৭ সালের ৪ ডিসেম্বর ‘জয় বাংলাথকে কেন জাতীয় শ্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে হলা হয়।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত বলেন, ‘জয় বাংলা স্লোগানই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। এর ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।

‘জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে আইনজীবী বশির আহমেদ রিট দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন