ঢাকা   ০৬:৫১:১৫ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Thursday, December 26, 2019,
  • 206 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৬ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান

: গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ডে আজ সকাল ১০ টায় নবনির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারে সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, অতিরিক্ত সচিব ফরিদা পারভিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক, হাফিজ আহমদ, মুন্সীগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী, সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বীর প্রতিক, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুক্তিযুদ্ধে আনিসুর রহমান, অফিসার ইনচার্জ গজারিয়া হারু অর রশিদ প্রমুখ।
১৯৭১ সালে ৭ ডিসেম্বর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর এলাকায় পাকিস্তানী বাহিনীর হাতে কিশোর মতিউর রহমান জাহাঙ্গীরসহ ১২ জন শহীদ হন। তাদের স্বরনে ভবেরচর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি