ঢাকা   ০৬:৪৪:৩২ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় নগদ টাকা ও বই দিয়ে বই উৎসব পালিত।

Reporter Name
  • Update Time : Wednesday, January 1, 2020,
  • 204 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলার চর বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নগদ টাকা ও বই দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। আজ বুধবার সমগ্র উপজেলায় বই উৎসব পালিত হয় এর ধারাবাহিকতায় উক্ত বিদ্যালয়ে এ উৎসব পালন করেন। এ সময় বিদ্যলয়ের সভাপতি আলী আকবর ও ওয়ার্ড সদস্য শাহজাহান শিক্ষার্থীদের নগদ ৫০০ টাকা ও বই দিয়ে এ উৎসব পালন করেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন কিছু শিক্ষার্থী স্কুল ড্রেস ছাড়া আসেন তাই সভাপতি জানতে চাইলে দারিদ্রতার কারনে ড্রেস বানাতে পারছেন না শুনে তাই তিনি মোট ১২ জনকে নগদ ৫০০ টাকা করে দেন। অন্যদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন বানু বলেন বিষয়টি ইতিবাচক এতে হত দরিদ্র শিক্ষার্থীরা স্কুলে আসতে উৎসাহ পাবেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন লেখাটি হবহু তুলে ধরা হলো :

সভাপতি তো এমনই হবেন! ২০২০ সালের বই বিতরণ উৎসবে যোগ দিয়ে চরবিনোদপুর সপ্রাবি এর এসএমসি সভাপতি জনাব মো. আলী আকবর স্কুলড্রেসহীন প্রত্যেককেই দিলেন ৫০০ টাকা করে। বাদ যান নি ইউপি সদস্য শাহজাহান সাহেবও, তিনি দিলেন ৫০০ টাকা করে। শুভ কামনা দুজনের জন্যই…

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি