ঢাকা   ০৮:২৬:২৮ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক মসজিদের ইমামকে কোর্টে প্রেরণ

Reporter Name
  • Update Time : Saturday, March 7, 2020,
  • 187 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৭ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব শিকদার
:  কুমিল্লার মেঘনা উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে শাহ আলম নামের মসজিদের ইমামকে কুমিল্লা কোর্টে প্রেরণ করেছেন পুলিশ। আজ শনিবার তাকে কোর্টে প্রেরণ করা হয় তথ্যটি নিশ্চিত করেছেন মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ। উপজেলার চন্দনপুর ইউনিয়নের, তুলাতুলি কাছারি কান্দি গ্রামের জামে মসজিদে ধর্ষক শাহ আলম(৫৫) চাকুরি করতেন।ধর্ষকের গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জিরু আইশ (পশ্চিম পাড়া) গ্রামের মৃত ফজর আলী প্রধানের ছেলে। কাছারি কান্দি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে গত মঙ্গলবার সকাল ৬:৩০ ঘটিকা সময়, মসজিদের ভিতরে, উত্তর-পূর্ব কোণে একটি রুমের মধ্যে, মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে , মেয়েটির চাচি মেয়েটিকে ডাকতে গেলে ঘটনাটি দেখতে পায়, পরে সাক্ষীদের সবাইকে জড়ো করে ঘটনাটি জানায়, মেয়ে এবং আসামির স্বীকারোক্তিতে জানা যায় প্রায়ই মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটেছে। মেয়ের ফুফু বাদী হয়ে ০৬-০৩-২০২০ ইং থানায় মেঘনা থানায় মামলা দায়ের করলে শুক্রবার সন্ধ্যায় কাছারি কান্দি থেকে মেঘনা থানার এস আই আ: রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষককে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি