ঢাকা   ০৯:১৩:৩৩ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় কিশোরী ধর্ষণ, ৫ দিন পর মামলা

Reporter Name
  • Update Time : Wednesday, March 18, 2020,
  • 204 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৮ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,আঃ হক :
কুমিল্লার হোমনায় গত ১২ মার্চ উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ডহরগোপ গ্রামের নুরুদ্দিন ওরফে নূরু মিয়া (২৮) নামের এক লম্পট কর্তৃক একই গ্রামের ১৩ বছরের এক কিশোরী ধর্ষনের শিক্ষার হয়েছে ।এ ঘটনা ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা তদবির করলেও অবশেষে ঘটনার ৫ দিন পর গতকাল মঙ্গলবার ১৭ মার্চ কিশোরীর পিতা বাদী হয়ে ধর্ষক নুরুদ্দিন(২৮) ওরফে নুরু মিয়ার বিরুদ্ধে হোমনা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭, তাং-১৭/০৩/২০২০ইং,ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১) । ধর্ষক নুরু মিয়া (২৮) ডহরগোপ গ্রামের মজিবুর রহমান ওরফে মজু মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানাগেছে, আসামী নুরু মিয়া গত ১২/০৩/২০২০খ্রী. বৃহস্পতিবার সকালে কিশোরীর বাবা মা বাড়িতে ছিল না । এ সময় লম্পট নুরু মিয়া পাশের বাড়িতে দুধ বিক্রি করতে যাওয়ার সময় কিশোরীকে ঘরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এবং ঘটনা জানাজানি করতে হুমকি দিয়ে যায় । পরে তার বাবা মা বাড়িতে আসার পর বিষয়টি লোকজনকে বিষয়টি জানায় । তখন একটি প্রভাবশালী মহল বিচারের কথা বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও বিচার না পেয়ে থানায় অভিযোগ করেন ।
ভিকটিমের বাবা মামলার বাদী জানান,ঘটনার দিন আমি এবং আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। আমার মেয়েকে একা পেয়ে তার সর্বনাশ করেছে । পরববর্তীতে ঘটনাটি এলাকার লোকজনকে জানালে একটি মহল বিচারের কথা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। উপায় না দেখে বিচারের আসায় গতকাল মঙ্গলবার( ১৭ মার্চ) আমি হোমনা থানায় অভিযোগ দায়ের করি। আমি এ ঘটনার সুষ্ট বিচার চাই।
হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.আবুল কায়েস আকন্দ জানান, গতকাল ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছে। আজ সকালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি