• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত

হোটেল-রেস্টুরেন্টসহ সব ধরনের খাবারের দোকান বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২০

২২ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাস সংক্রমণের ঠেকাতে হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটির দোকানসহ ছোট বড় সব ধরনের খাবারের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
তবে মুদি দোকান, হাসপাতাল, ব্যাংক-এটিএমবুথ, ফার্মেসী খোলা থাকবে।
রোববার (২২ মার্চ) সকালে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়।
এতে আরও বলা হয়, জনস্বার্থে হাসপাতাল, ক্লিনিক,স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান খোলা থাকবে। একই সাথে কাঁচাবাজার যেমন, শাক-সবজি, কাঁচা তরিতরকারী, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার, মোবাইল-ফ্লেক্সিলোডের দোকানসহ শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।
এই নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে তিন লাখ ৭ হাজার ৭২০ জন। মহামারি এই ভাইরাস বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার ৭৯৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন