ঢাকা   ১০:০৬:৪৯ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় করোনা সচেতনতায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2020,
  • 199 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২২ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,,

সৈয়দ আনোয়ার:হোমনায় বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী ও এর অঙ্গসংগঠন, কুমিল্লা উত্তর জেলার পক্ষে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে ।

আজ রবিবার দুপুরে আতঙ্কিত নয়, সচেতন হউন, গুজবে কান দিবেন না বিভিন্ন ধরনের সচেতনা করে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সিএনজি স্টেশন, শিল্পকলা একাডেমি ও পোস্ট অফিস মোড়, হাসপাতাল রোডসহ বাজারের বিভিন্ন জায়গায় পথচারী, রিক্সা, অটোরিক্সা ও বিভিন্ন যানবাহনের যাত্রীসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস ও সদস্য মাহবুবুর রহমান খন্দকার, আওলীগ নেতা আবদুল লতিফ, ভাষানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম নকু,

হোমনা গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. আবদুস সালাম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, কৃষকলীগ সভাপতি মো. মোকবল হোসেন, পৌর যুব লীগের সভাপতি জহিরুল ইসলাস প্রিন্স, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি