• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত

হোমনায় করোনাভাইরাস সন্দেহ তিন ব্যক্তিকে বাড়িতে থাকার পরামর্শ দিলেন ইউএনও

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

২ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা।
কুমিল্লা হোমনায় এক পরিবারের তিনজনকে করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে বাড়িতে থাকার পরামর্শ দেন ইউএনও তাপ্তি চাকমা ।

খবর পেয়ে গতকাল বুধবার রাত সাড়ে আটটায় ওই বাড়িটি পরিদর্শনে যান ইউএনও। পরিদর্শকালে পরিবারের তিন জনের মধ্যে জ্বর, ঠান্ডা, সর্দি থাকায় তাদেরকে আলাদাভাবে বিশেষ সর্তকতা অবলম্বন করে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় সঙ্গে ছিলেন হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম. মাহাবুবুর রহমান।
ডা. মাহাবুবুর রহমান রোগীর স্বাস্থের সার্বিক পর্যবেক্ষণ করে চিকিৎসা দেন।

এর আগে তিনি উপজেলার বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে দূর থেকে হ্যান্ড মাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, রোগীর আগের থেকে এ্যাজমা সমস্যা আছে । বৃদ্ধ লোকটি পেশায় ঝাল মুড়ি বিক্রেতা।তারপরও পরিবারের সকলকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয় এবং বাড়ির বাইরে বের না হতে নিষেধ করা হয়েছে ।

পাশাপাশি প্রতি রাতেই ঘরবন্দি মানুষের মাঝে সরকারী ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন ইউএনও তাপ্তি চাকমা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন