• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মেঘনায় মানুষকে ঘরে ফিরাতে এএসপি মো. ফজলুল করিমের সচেতনতামুলক অভিযান।

নিজস্ব সংবাদ দাতা / ২৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

৭ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা :
কুমিল্লার হোমনা ও মেঘনা উপজেলায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনরাত জনসচেতনতা মূলক অভিযান পরিচালনা করে আসছেন হোমনা মেঘনা সার্কেল এএসপি ফজলুল করিম নেতৃত্বে পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায় আজ মেঘনার বিভিন্ন এলাকা হাট বাজার ঘুরে মানিকারচর বাজারে এই অভিযানে আজকের মত শেষ করেন।

কারণ অকারণে বিভিন্ন অযুহাতে সাধারণ মানুষ ঘুরে বেড়ায় হাট-বাজার,পাড়া-মহল্লা, রাস্তাঘাট অলিগলির দোকানপাটে। এই মানুষগুলোকে ঘরে ফিরাতে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা টানা শ্রম দিয়ে যাচ্ছেন তিনি। এসময় তাঁর সাথে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অাব্দুল মজিদ সহ ছিলেন পুলিশের অন্য সদস্যবৃন্দ।

এক প্রশ্নের জবাবে এএসপি মো.ফজলুল করিম জানান, ঘরের বাইরে দোকানপাটে যাদেরকে যেখানেই দেখছি জিজ্ঞেস করলে কোন না কোন অযুহাত দাঁড় করায়! অনেক করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি ঘরে ফেরানোর চেষ্টা করছি।সাধারণ জনগণ যদি সরকারী নির্দেশনা মেনে ঘরে অবস্থান করেন। তবে বাঁচবেন তিনি,বাঁচবে তাঁর পরিবার বাঁচবে অামাদের প্রিয় মাতৃভূমি। যারা এখনো বাহিরে অনর্থক ঘুরে ঘুরে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন তাঁদেরকে ঘরে ফিরানোর মাধ্যমেই এই ঝুঁকি মোকাবেলা সম্ভব। ইনশাহঅাল্লাহ সকল জনসাধারণের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সরকারী নির্দেশণা বাস্তবায়নের মাধ্যমে অামরা সফল হবোই। তিনি সবার দৃষ্টি অাকর্ষণ করে বলেন, ঘরে থাকুন,নিরাপদে থাকুন,নিজে বাঁচুন,পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান এবং দেশকে বাঁচান। জরুরি প্রয়োজনে বাহিরে বের হলে মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।

হোমনা-মেঘনা সার্কেল এএসপি মো.ফজলুল করিম বলেন,নাগরিক বৃন্দ ঘরে থাকা অবস্থায়,জরুরি ব্যবসা প্রতিষ্ঠান সহ জনগণের সম্পদের নিরাপত্তায় অামরা রাত দিন কাজ করে যাচ্ছি।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশণা বাস্তবায়নে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন