• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ত্রাণের প্যাকেটে ‘প্রধানমন্ত্রীর উপহার’ লেখার নির্দেশ

নিজস্ব সংবাদ দাতা / ২২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

১২ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাস মোকাবিলায় দরিদ্র-অসহায় মানুষকে মানবিক সহায়তার অংশ হিসেবে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী। সরকারিভাবে দেওয়া ওই ত্রাণসামগ্রী ও শিশুখাদ্যের প্যাকেট বা বস্তায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লেখার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের কাছে শনিবার এই নির্দেশনা পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি-২ অধিশাখা, থেকে পাঠানো নির্দেশনার চিঠি বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে দেওয়া বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্যের প্যাকেট বা বস্তার গায়ে প্রধানমন্ত্রীর সরকারি ছবি থাকতে হবে এবং ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লিখতে হবে। এছাড়া ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্বলিত গোল সিল দিতে হবে।

এছাড়া ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য উত্তোলন এবং সরবহারের সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে সার্বক্ষণিকভাবে উপস্থিত থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরণের ব্যত্যয় ঘটানো যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বিতরণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে ইতোপূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জারিকৃত সকল বিধি-বিধানের সঙ্গে এসব নির্দেশনাও বাধ্যতামূলকভাবে প্রতিপালন করতে হবে।

করোনাভাইরাস মোকাবিলায় কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ ও শিশু খাদ্য সহায়তার জন্য ২৮ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা ও ৬৫ হাজার ৯৬৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রিসার্চ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন