• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

হোমনায় করোনা সংক্রমণ প্রতিরোধে ইউএনও’র নেতৃত্বে যৌথবাহিনীর টহল

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

১২ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একের পর এক সরকারি নির্দেশনা বাস্তবায়নে ব্যস্ত হোমনা উপজেলা প্রশাসন। শুরু থেকে একের পর এক নির্দেশনা বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাপ্তি চাকমা।
কোয়ারেন্টাইন নিশ্চিত করণ, বহিরাগতদের প্রবেশ আটকানো,ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সহ জনগণকে ঘরমুখী করতে। এবং ঘরে রাখতেই
তাঁর দিন ও রাতের অনেকটা সময় কাটে, উপজেলার বিভিন্ন এলাকা সহ হাট-বাজার অার পথে-প্রান্তরে।

তারই ধারাবাহিকতায় অাজ “লকডাউন” এর দ্বিতীয় দিনে সরকার নির্দেশনার বাইরে। খুঁলে রাখা দোকানপাট বন্ধ রাখা। অকারনে বাইরে বেরিয়ে আসা মানুষগুলোকে ঘরে ফেরানো,ঢাকা,নারায়নগঞ্জ সহ বহিরাগতদের প্রবেশ ঠেকানো ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে উপজেলার বিভিন্ন জায়গায় টহল পরিচালনা করেন তিনি।

এরমধ্যে হোমনা লঞ্চঘাট, দড়িচর, ঘাঘুটিয়া লঞ্চঘাট, ঘনিয়ার চর, আলিপুর, রামপুর, দুলালপুর, চন্ডিপুর, পাথালিয়াকান্দি, কালমিনা, কাড়াকান্দি এলাকা গুলোতে টহল পরিচালনার মাধ্যমে সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন