• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বিআরটিসির ইন্সট্রাক্টর মেঘনার মেয়ে পাখি এবার বাস চালক কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি

মাটিরাঙ্গায় ইউপি সদস্যের গুদামে মিললো ১৫৮ বস্তা সরকারি চাল

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

১৩ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির খাদ্য বান্ধব কর্মসূচির ২৮ বস্তা সরকারি চাল জব্দ তাইন্দংয়ে ইউপি সদস্যের গুদামে মিললো ১৫৮ বস্তা সরকারি চাল।

রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে তাইন্দং বাজারে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ।

জানা গেছে, তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দিনের মসজিদ মার্কেটের ভাড়া গুদামে সরকারি চাল মজুদ আছে বলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ। অভিযানকালে ইউপি সদস্য মো. জামাল উদ্দিনের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ’ লেখা ৩০ কেজি ওজনের ১৫৮ বস্তা চাল জব্দ করে।

অভিযানকালে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী, উপজেলা পরিসংখ্যান অফিসার রুবাইয়াত তানিম ও তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী জানান, জব্দ করা ১৫৮ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ জানান,‘ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাইন্দং বাজারে ইউপি সদস্য মো. জামাল উদ্দিনের গুদামে অভিযান পরিচালনা করি। এসময় তার গুদামে মজুদ করা ১৫৮ বস্তা চাল জব্দ করি। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে জানিয়ে তিনি বলেন ‘সরকারী চাল নিয়ে কোন ধরনের চালবাজি সহ্য করা হবেনা’।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন