• রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি

রাজনীতি মানে “নীতির রাজা ” : রতন শিকদার

নিজস্ব সংবাদ দাতা / ২৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

১৬ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সাইফুল্লাহ মিয়া রতন শিকদার : নীতির রাজা, রাজনীতি বলতে আমি বুঝি, নিজের সময়, শ্রম, অর্থ, ক্ষমতার সর্বোচ্চটা প্রয়োজনে সাধারণ মানুষের তরে বিলিয়ে দেয়া, তাদের কষ্ট লাঘবের চেষ্টা করা, কারো হক ছিনিয়ে আখের গোছানো নয়!

যারা এই দুর্যোগকালীন সময়ে গরীব-দুঃখীর হক মেরে খাচ্ছে, সরকারি চাল, ডাল, তেল চুরি করছে, ওদের বাপ-দাদারাই ৭১ এ রাজাকার-আলবদর ছিলো! এদের কোন দল নেই, এরা কোন আদর্শের রাজনীতিও করে নাই কোনদিন, এরা কেবল একটা নীতিই বোঝে, পেটনীতি!

করোনা আমাদের অনেক কিছু দেখিয়ে ও শিখিয়ে যাচ্ছে। নতুন করে মানুষ চেনাচ্ছে, আত্মদান, মনুষ্যত্ব শিখাচ্ছে, আবার চোখে আঙ্গুল দিয়ে কিছু অমানুষ আর কেবল নিজের জন্য বাঁচা স্বার্থপরগুলোকেও দেখিয়ে দিচ্ছে!

এই দুর্যোগকালীন সময়ে, আপনাদের একান্ত প্রয়োজনে, ‘রাজনীতিবিদ’ পরিচয় দেয়া, যাদের পাশে পাচ্ছেন না, সামর্থ্য থাকার পরও যারা আপনার মানবিক প্রয়োজনে সাড়া দিচ্ছে না, সাহায্য করার বিন্ধুমাত্র চেষ্টাও করছে না, তাদের একদম মন থেকে বয়কট করুন।

বাংলাদেশের আগামী প্রজন্ম এমন দুর্যোগে-সংকটেই আসল নেতৃত্ব চিনবে, জানবে, বুঝবে… একসময় দেশ ও দশের প্রয়োজনেই জোরসে আওয়াজ তুলবে, সত্যিকার দেশপ্রেমী, জনবান্ধব, উদারচিত্ত মানবিক নেতৃত্ব বেছে নিতে।
লেখক – উপজেলা চেয়ারম্যান, মেঘনা, কুমিল্লা। (রতন শিকদারের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখেছে)


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন