• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

করোনা :গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকন্যা সহ ৪ জন শনাক্ত : মোট শনাক্ত ৭ জন

নিজস্ব সংবাদ দাতা / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

, ১৬ এপ্রিল ২০২০,বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্সের কলেজ পড়ূয়া কন্যার দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আজ বৃহস্পতিবার। এ নিয়ে উপজেলা কমপাউন্ডে অবস্থান করা তিন স্বাস্থ্য কর্মী ও একজনের সন্তানসহ চারজনের করোনা পজেটিভ শনাক্ত করা হলো। উপজেলায় মোট শনাক্ত ৭ জন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম জানান, নতুন সংক্রমিত কলেজ পড়ূয়া কন্যা ঢাকার একটি কলেজে পড়াশুনা করলেও মাসখানেক ধরে সে মায়ের সাথে হাসপাতাল কোয়ার্টারে অবস্থান করছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে এক সপ্তাহে স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন সহকারী নার্স, একজন ফার্মাসিস্ট ও নার্সের কন্যাসহ মোট চার জনের দেহে কভিড-১৯ পজেটিভ শনাক্ত হলো।
এছাড়া নারায়ণগঞ্জ থেকে এসে উপজেলার লক্ষীপুরা গ্রামে শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়া এক শ্রমিক, নারয়ণগঞ্জে কর্মরত গোসাইরচর গ্রামের ব্যাংক কর্মচারী ও নারায়ণগঞ্জে বোনের বাড়ি থেকে বেড়িয়ে আসা চরবাউশিয়া গ্রামের এক মহিলা নভেল করোনা ভাইরাস(কভিড-১৯) শনাক্ত হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন