• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

রায়পুরে ৫০০ পিস পিপিই দিলেন এমপি পাপুল

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

১৯ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, লক্ষীপুর সংবাদদাতা :

লক্ষ্মীপুর -০২ আসনের সাংসদ কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল ব্যবসায়িক কাজে কুয়েতে গিয়ে ‘করোনা’ পরিস্থিতির কারনে লকডাউনে আটকা পড়েন সেখানে।
কিন্তু তারপরও থেমে নেই তার মানবিক কর্মকান্ড।

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে তিনি তার সংসদীয় আসনের সাধারণ জনগনের জন্য প্রায় ৩০হাজার পিছ মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড গ্লাবস, সাবান ও সতর্কতা মূলক লিপলেট বিতরণ করেন।

গত বৃহস্পতিবার সাংসদ পত্নী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মিসেস সেলিনা ইসলাম সি, আই, পি ৫শত পি,পি,ই এনে লক্ষ্মীপুর-২ রায়পুর সাংসদীয় আসনের ডাক্তার, প্রশাসন ও পুলিশের মাঝে বিতরণ করেন।

এমপি সেলিনা ইসলাম সি,আই,পি বলেন, আসলে আপনাদের এমপি মহোদয় বর্তমানে বাংলাদেশে নেই বিধায় আমি সিদ্ধান্ত নিতে পারি নাই যে, আমি আগে উনার নির্বাচনী এলাকায় আসবো নাকি আমার নিজ এলাকা মেঘনায় যাবো। তাই, হয়তো আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাতে বিলম্ব হয়েছে। আর, আমরা অচিরেই সাধারণ দিনমজুরদের জন্য খাদ্য সহায়তা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।

এমপি সেলিনা ইসলাম সি,আই,পি কাজী পাপুল এমপি’র পক্ষ থেকে প্রশাসনিক ও সরকারি হাসপাতাল সহ প্রতিটি দপ্তরে গিয়ে পি,পি,ই গুলো নিজ দায়িত্বে পৌঁছে দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন