• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

১৯ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা : সোনারগাঁয়ে করোনার উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আসাদ মিয়া (৫৫)। মৃত্যুর পর তার করোনা নিশ্চিত না হয়ে লাশ দাফনে বাধা দেয় স্থানীয়রা।

পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার পর প্রশাসন লাশ দাফনের নির্দেশ দেয়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত আসাদের পরিবার সূত্র জানায়, আসাদ গত ৬ দিন আগে নারায়ণগঞ্জ ছেলের বাসা থেকে গ্রামে আসে। এলাকার পঞ্চায়তের সিদ্ধান্তে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। ৬/৭ দিন হোম কোয়ারেন্টাইনে থেকে ঠান্ডা জ্বর ও গলা ব্যথায় ১৮ এপ্রিল শনিবার দুপুরে তিনি মারা যান। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর কেউ উনার লাশের সামনে যেতে চাচ্ছে না, তাছাড়া তার শরীরে করোনা ভাইরাস ছিলো কিনা তা পরীক্ষা না করে লাশ দাফন করতে দেয়া হবে না বলে জানিয়েছে এলাকাবাসী ।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তিকে লাশ দাফন করার জন্য পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন