• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

যমুনা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজের দুইদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

২০ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইল সদর :

টাংগাইলের যমুনা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়ার দুইদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে টাংগাইলের ভুঞাপুরে যমুনা সেতুর ১৪ নম্বার পিলারে কাছে এসে ১৫ জন যাএী সহ ডুবে যায় নৌকা।

পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে উদ্ধার অভিযান নামে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় পুলিশের চেকপোস্টের কারণে সেতুর উপর দিয়ে যানবাহন পারাপার না হতে পেরে বিকল্প পন্থায় টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাযোগে নদীর অপর পাড় সিরাজগঞ্জে যাচ্ছিল।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে প্রায় ১৫ জন মানুষ একটি নৌকা নিয়ে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত ঢেউের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১২ জন সাঁতরিয়ে পাড়ে উঠে আসে। এতে নিখোঁজ হয় তিনজন।

নিখোঁজ হওয়ার প্রায় ২ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (১৯ এপ্রিল) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম (৫) বগুড়ার সোনাতলা এলাকার ফজলুল হকের ছেলে। এ ঘটনায় নিহত শিশুর মা রত্না বেগম (২৫) এখনও নিখোঁজ রয়েছে। এর আগে এ ঘটনায় শনিবার (১৮ এপ্রিল) দুপুরে অলিফা (২২) নামের এক গামেন্সকর্মীর লাশ উদ্ধার করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, নৌকা ডুবির ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে সিরাজগঞ্জের ভেলুর চর, বেলকুচি এলাকা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে মোট দুইজনের লাশ উদ্ধার করা হলো। তিনি আরো বলেন, পরে লাশ হস্তান্তর করা হয়। নিহতের দাফনের সকল খরচ আমার নিজ্বস অর্থায়নে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন