• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

হোমনা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

২০ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় হতদরিদ্র ঘর বন্দী মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সহায়তা দিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ। এই সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেন তিনি।

আজ সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এই ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি হতদরিদ্র ,অসহায় মানুষের প্রত্যেককে ৬ কেজি চাল ও ২ কেজি করে আলু বিতরণ করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে হোমনা ও তিতাস উপজেলায় ৩০ মে.টন চাল এবং ১০ মে.টন আলু বিতরণ করা হবে। প্রয়োজনে এই ত্রাণ আরও বাড়তে পারে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, আবুল কাশেম প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সাবেক কমিশনার মানিক মিয়া ইমন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান টিপু, যুবলীগ নেতা জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন