• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

হোমনায় করোনায় মৃত ব্যক্তির লাশ বহনে খাটিয়া ব্যবস্থা করলেন পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

২১ এপ্রিল ২০২০,বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা :
হোমনার্ করোনাভাইরাস কিংবা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ বহনের জন্য খাটিয়ার ব্যবস্থা করলেন হোমনা থানা পুলিশ।

মহামারী করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিটির চারপাশের পরিবেশ টা মুহূর্তেই বদলে যায়! যদি তিনি মারা যান আপনজন সব সরে দাঁড়ায়। এ পর্যন্ত যা দেখা গেছে, করোনা ভাইরাস কিংবা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ গ্রহণ, কিংবা দাফনে এগিয়ে আসেনি তার পরিবার-পরিজন কিংবা কোন আপনজন। ফলে দাফন কাফনের সকল ব্যবস্থাই করতে হয়েছে প্রশাসনকে। লাশ বহনের জন্য দেয়া হচ্ছেনা খাটিয়া, জানাজা পড়াচ্ছেন না কিছু সংখ্যাক ইমাম।

এই ধরনের অমানবিক ও নির্মম ঘটনাগুলো আমাদের দেশে সদ্য ঘটে যাওয়া এবং চলমান ঘটনা! এই ক্ষেত্রে লাশ ফেলে যেতে পারেননি প্রশাসনের কর্মরত দেশ প্রেমিক চাকরিজীবীরা।
বিষয়টি মাথায় রেখেই মৃত ব্যক্তির লাশ বহনে খাটিয়ার ব্যবস্থা করলেন কুমিল্লার হোমনা থানা পুলিশ। এখন থেকে হোমনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে স্থানীয়ভাবে খাটিয়ার ব্যবস্থা না থাকলে ফোন করলেই ওই ব্যাক্তির বাড়িতে খাটিয়া পৌঁছে দেবে পুলিশ।

জানা যায় (হোমনা-মেঘনা সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.ফজলুল করিম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ এ খাটিয়ার ব্যবস্থা করেন। খাটিয়াটি হোমনা থানায় রাখা হয়েছে।

(হোমনা-মেঘনা সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.ফজলুল করিম বলেন, করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে স্থানীয়ভাবে লাশ বহনের জন্য খাটিয়া না পাওয়া গেলে। হোমনা থানায় বা আমাকে ফোন করলেই খাটিয়া পৌঁছে দেবে পুলিশ। তবে তিনি বলেন আল্লাহ যেন হোমনা উপজেলার সকল স্তরের জনগণকে ভালো রাখেন এবং এই খাটিয়ার প্রয়োজন কারো না হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন