• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

করোনাঃ আজ এ কেমন”শ্রমিক দিবস”

নিজস্ব সংবাদ দাতা / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

রাব্বি হাসানঃ শ্রমিক মানেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা পরিশ্রমের একদল খেটে খাওয়া মানুষ। শ্রমজীবি মানুষই হচ্ছে একটি দেশের অর্থনীতির প্রধান চালক। প্রতি বছর “১লা মে”আসলেই পুরো বিশ্বকে জানান দেয় শ্রমিকদের অধিকার আদায়ের বার্তা। এ দিনে সরকারি ছুটি থাকা সত্ত্বেও শতশত শ্রমিক কর্মী রাস্তায় বের হয় তাদের অধিকার আদায়ের দাবিতে। কিন্তু এবার এ কেমন শ্রমিক দিবস! শ্রমিকদের বেতন ভাতা আদায়ের আন্দোলন নেই, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে শ্লোগান নেই! তবে কি শ্রমিকদের প্রাপ্য অধিকার টুকু মালিক পক্ষ কিংবা রাষ্ট্র পক্ষ দিয়েছে? না এমন নয়। এই থমথমে পরিস্থিতির কারন যে একটাই মরণব্যাধি “করোনা ভাইরাস”।

করোনা ভাইরাসের প্রভাবে পুরো বিশ্বের অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে। শিল্প কারখানা সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্টানে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। কাজ হারিয়েছে শতশত শ্রমিক কর্মী। করোনা যেন তাদের সাজানো গোছানো স্বপ্নকে চুরমার করে দিয়েছে। কাজ হারিয়ে আজ ঘরে বসে শতশত শ্রমজীবি মানুষ। বন্ধী জীবনের সাথে যোগ হয়েছে মানবেতর জীবন।

শ্রমিক দিবসে অধিকার আদায়ের আন্দোলনের জন্য রাস্তায় বের হওয়ার চেয়ে সামান্য কিছু অর্থ উপার্জনের পথ খুঁজ বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কাজ হারানো শ্রমিকরা। করোনা ভাইরাস যে শুধু তাদের অধিকার আদায়ের দিনটিই কেড়ে নিয়েছে তা নয় কেড়ে নেয়েছে জীবন চালনার একমাত্র কর্ম ক্ষেত্রটিও।

করোনা ভাইরাসের তান্ডবের শেষ দিনটির অপেক্ষার প্রহর গুনছে শতশত শ্রমজীবি। তারা ফিরে যেতে চায় আপন কর্মক্ষেত্রে। নতুন করে আবারও স্বপ্ন বুনতে চায় কাজ হারিয়ে ফেলা অর্থনীতির প্রধান চালক” শ্রমজীবি।

এই শ্রমিক দিবসে একটাই কাম্য তাদের “দ্রুত সুস্থ হয়ে উঠুক পৃথিবী,তারা আবার কাজে ফিরে যেতে চায়”।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন