• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

অসহায়দের পাশে মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব

নিজস্ব সংবাদ দাতা / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

৪ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বিশেষ প্রতিনিধি :

বর্তমান করোনা পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে অসহায় ও দরিদ্র মানুষেরা। তাদের এই মুহূর্তে কাজ না থাকায় সবচেয়ে কষ্টে তারাই রয়েছে। এবার অসহায়দের পাশে উপহার নিয়ে পাশে দাড়ালো মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব। মোট ৭১টি পরিবারের পাশে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব।

আজ ক্লাব প্রাঙ্গণে দুপুর থেকে শুরু হয় এই উপহার বিতরণ করা। সেখানে কোনো রকম বিশৃঙ্খলা না করে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সকলের মাঝে এই উপহার দেয়া হয়। বিকেল পর্যন্ত চলে এই উপহার

মোট ৭১ টি পরিবারকে এই উপহার দেয়া হয়েছে। এই ৭১টি পরিবারকে উপহারের পাশাপাশি ৫- ৬ টা পরিবারকে টাকা দিয়ে দেয়া হয়েছে। এই উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো ৩ কেজি চাল, ২.৫ কেজি আলু, ৭০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল, ৭০০ গ্রাম পেঁয়াজ ছিল।

এই সামগ্রিক কার্যক্রম নিয়ে মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানিয়েছেন, ” অনেকদিন ধরেই ইচ্ছা ছিলো যে আমরা এই উপহার অসহায়দের দিবো। আমাদের মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সদস্যরা এতদিন ফান্ড সংগ্রহ করেছেন যা দিয়ে আজ আমরা সফলভাবে ৭১টি পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছিয়ে দিয়েছি। আর কিছু পরিবারকে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি। আমি আশা করবো সকলেই সকলের সামর্থ্য যা আছে তা দিয়ে অসহায়দের পাশে দাঁড়ান। আর যারা যারা আমাদের এই কাজে বিভিন্ন কাজে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন