• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বিআরটিসির ইন্সট্রাক্টর মেঘনার মেয়ে পাখি এবার বাস চালক কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি

টাংগাইলে লৌহজং নদী থেকে কলেজ শিক্ষার্থী আশিকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

৫ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, , টাংগাইল সদরঃ

টাঙ্গাইল সদরের কাগমারা লৌহজং নদীর ছোট ব্রিজের পূর্ব পাশ থেকে থেকে আজ বেলা ৫.৪৫ মিনিটে নিখোঁজের ৬ দিন পর মাহমুদুল হাসান কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের শিক্ষার্থী আশিকের লাশ উদ্ধার করে টাংগাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

আশিক(১৭) কাগমারা স্থানীয় বাসিন্দা মোঃরাশেদুল হাসানের (পুলিশ)ছেলে।তিনি পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত।

জানায় যায়, কয়েক মাস আগে থেকে প্রতিবেশি এক মেয়ের সাথে তার ছেলে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আশিক ওই মেয়ের সাথে কথা বলার জন্য তাকে একটি মোবাইল ফোন সেট উপহার দেয়। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে বলেন এবং তারই পরিপেক্ষিতে গত ৩০ এপ্রিল আশিক রাত ৮ টার দিকে উপহার দেয়া মোবাইল আনতে যায়। তার পর থেকে ছেলেটির ফোন বন্ধ পাওয়া যায়।তারপর আর বাড়িতে ফিরে আসেনি আশিক।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নিখোঁজ আশিকের লাশ বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন