• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পঃ শ্রমিকদের ওপর গুলি ছুঁড়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা

নিজস্ব সংবাদ দাতা / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

৭ মে ২০২০, বিন্দুবাংলা টিভি.,, কম, ডেস্ক রিপোর্ট :
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে বেতনের দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর গুলি ছুঁড়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এ সময় তিন শ্রমিক গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার ( ৬ মে) সন্ধ্যায়, প্রকল্প সাইট মেদিনীমণ্ডলে এ ঘটনা ঘটে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান জানান, কিছুদিন ধরেই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসিথর সঙ্গে বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিলো। সন্ধ্যায় সেখানে থাকা দেড়শথ শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায় তাদের ঠেকাতে গুলি চালায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এতে, তিনজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হন।

আহত শ্রমিকদের শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন