• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

বিএসএমএমইউকে ২০০ কিট ও ফি দিলো গণস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

১৩ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের সক্ষমতা যাচাইয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)এর কাছে ২০০ কিট ও খরচ বাবাদ ৪ লাখ ৩৫ হাজার টাকা দিলো প্রতিষ্ঠানটি । আজ বেলা ১১টার দিকে বিএসএমএমইউয়ে গিয়ে এসব হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী । তিনি বলেন ‘আজ বেলা ১১টার দিকে আমরা ২০০ কিট জমা দিয়েছি। খরচের জন্য ৪ লাখ ৩৫ হাজার টাকাও জমা দেয়া হয়েছে। গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও কিট উদ্ভাবক দলের প্রধান ড. বিজন কুমার শীল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার গিয়ে বিএসএমএমইউর একটি বিভাগের প্রধান সাইফুল্লাহ মুন্সির কাছে হস্তান্তর করেছেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে থেকেই তাদের কার্যক্রম শুরু করার কথা। আশা করি, এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন