• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

কৃষকের ধান কাটতে গিয়ে পা ভেঙ্গে আহত পৌরসভার মেয়র

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

১৭ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধিঃ অসহায় কৃষকদের ধান কাটতে গিয়ে পিছলে পড়ে পা ভেঙ্গে আহত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তার ডান পায়ের একটি হাড় চটে গেছে।
শনিবার হাসপাতাল থেকে ওই ভাঙ্গা পায়ে প্লাষ্টার ও চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন তিনি। কালীগঞ্জ পৌর আথলীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফ গত বৃহস্পতিবার দলীয় নেতা কর্মীদের নিয়ে পৌর এলাকার চাঁচড়া গ্রামে এক কৃষকের ধান কাটতে গিয়ে দূর্ঘটনায় পতিত হন তিনি। মেয়রের ধান কাটার সঙ্গী আথলীগের দলীয় নেতা কর্মীরা জানান, করোনার এই মহামারিতে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতে বিরামহীন ভাবে কাজ করছেন মেয়র আশরাফ। গত বৃহস্পতিবার বিকালে তিনি তাদেরকে সাথে নিয়ে চাঁচড়া গ্রামে আতিয়ারের রহমানে ২ বিঘা জমির ধান কাটতে যান। এ সময় অসাবধানতাবশত জমির আইলে পিছলে পড়ে তার পায়ে চোট পান। পরে তার পায়ে প্রচন্ড ব্যাথা দেখা দেওয়ায় পরদিন শনিবার তিনি কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হন।
কালীগঞ্জ হাসপাতলের ডাঃ সুলতান আহম্মেদ জানান, আহত পৌর মেয়রের পায়ে এক্ররে করা হয়েছে। তার ডান পায়ের একটি হাড় চটে গেছে। ওই পায়ে পাল্টার শেষে চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে কমপক্ষে ৩/৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন