• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বিআরটিসির ইন্সট্রাক্টর মেঘনার মেয়ে পাখি এবার বাস চালক কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি

বর্তমানে করোনা মুক্ত” মেঘনা “

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

১৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :বর্তমানে করোনা ভাইরাস মুক্ত মেঘনা উপজেলা জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জালাল হোসেন। করোনা ভাইরাস ( কোভিট -১৯) প্রাদুর্ভাবে সারা বিশ্বে আজ লকডাউন। চলছে অদৃশ্য শক্তির বিরুদ্ধে বৈশ্বিক লড়াই। সারা পৃথিবীতে লাশের মিছিল। নিরুপায় হয়ে গেছে বিশ্ববাসী। বাংলাদেশ ও করোনার ভয়াল থাবার বাহিরে নয়। প্রথম মার্চের ৮ তারিখে বাংলাদেশ করোনা রোগী শনাক্ত হয়। জ্যামিতিক হারে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সারা দেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলা ও করোনা ভাইরাস প্রতিরোধে ডাক্তার, নির্বাহী প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকেরা ঝাপিয়ে পরে। স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায়, এই পর্যন্ত মেঘনা উপজেলায় লুটের চর গ্রামের মুকবুল হোসেন নামের এক লোক ঢাকা মেডিকেল কলেজে বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হলে সেখানে তার মৃত্যু হয়। পরে পরিক্ষা করে তার করোনা ভাইরাস শনাক্ত হলেও তার সংস্পর্শে থাকা তার পরিবারের নমুনা সংগ্রহ করে পরিক্ষার ফলাফল নেগেটিভ আসে। এ দিকে বৈদ্যনাথপুর গ্রামের মহিউদ্দিন নাঃ গঞ্জ থেকে এসে আক্রান্ত হলে হোমকোয়ারেন্টাইন এ রেখে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকরা চিকিৎসা করলে মহিউদ্দিন ও করোনা যুদ্ধে জয়ী হন। মহিউদ্দিনকে প্রশাসন ফুলেল শুভেচছা দিয়ে গ্রহন করেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সহায়ক মাজহারুল ইসলাম আক্রান্ত হলেও সে তার ঢাকার বাসায় থেকে চিকিৎসা সেবা নিয়ে গতকাল তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আজকে পর্যন্ত এই মহামারিতে ও মেঘনা উপজেলা করোনা মুক্ত। প্রশাসন ও সচেতন মহলের দাবি মেঘনা বাসী স্বাস্থ্যবিধি মেনে চললে আশাবাদী এই করোনা মহামারিতে তুলনামূলক ভালো করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন