• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

করোনায় আক্রান্ত র‍্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক

নিজস্ব সংবাদ দাতা / ২৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

২২ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৪- এর অধিনায়ক মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে তার করোনা পজিটিভ আসে।

শুক্রবার দুপুরে র‍্যাব ৪-এর অপারেশন অফিসার সাজেদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাজেদুল হক বলেন, গত বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অধিনায়ক স্যার করোনার পরীক্ষার নমুনা দেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে লেখা ছিল করোনা পজিটিভ।

তবে উনার শরীরে করোনার উপসর্গ নেই বলে জানান তিনি।

সাজেদুল হক বলেন, স্যার এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি হোম আইসোলেশনে আছেন। তার পরিবারের কারো এখনও করোনা পরীক্ষা করানো হয়নি। তবে পরিবারের সবার পরীক্ষা করানোর প্রস্তুতি চলছে।

র‍্যাব অধিনায়ক মোজাম্মেল হক এর আগে র‍্যাব ১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে র‍্যাব ৪-এ যোগদান করেন। তার আগে তিনি বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন