• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

টাংগাইলে গণপরিবহন শ্রমিকদের মাঝে শ্রমিক দলের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

২২ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, , টাংগাইলঃ
করোনাভাইরাসে গণপরিবহন বন্ধের কারণে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিকরা।তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহযোগিতায় শ্রমিক দলের পক্ষ থেকে গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ অব্যহত রেখেছে টাংগাইল শ্রমিক দল।

শুক্রবার ২২/০৫/২০২০ ইং তারিখ সকালে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমনের উদ্যোগে মগড়া ইউনিয়ন এর নন্দবালা বাজারে সিএনজি অটোরিকশা প্রায় দু শতাধিক শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টাংগাইল জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি রাশেদুল আলম,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল হক(ভিপি মনির) এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ শাফি ইথেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ হেল কাফি শাহেদ,ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খোরশেদ আলম,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শুভ,ছাত্রদল নেতা কায়ছার আহমেদ লিমন প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন