• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন বিচারপতি আজ শপথ নেবেন।

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

৩০ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতি আজ ৩০ মে, শনিবার শপথ নেবেন। বিকেল ৩ টায় ভিডিও কনফারেন্সে তাদের শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত ২৮ মেথর এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

এ কারণে পূর্বনির্ধারিত ফুলকোর্ট সভাটি বাতিল করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে সাধারণ ছুটির মেয়াদ শেষের দিন শনিবার বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট (সব বিচারপতিদের অংশগ্রহণে সভা) সভা আহবান করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর মধ্যে ২৯ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ ক্রমে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল ২৯ মে, শুক্রবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। পরে ৩১ মে বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন। এরপর দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর এদের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হলো।

১৮ জন বিচারক হলেন- মো. আবু আহমেদ জমাদার, এ,এস,এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন