• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদ দাতা / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

৬ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, দাউদকান্দি সংবাদদাতা :
দাউদকান্দিতে পূর্ব শত্রæতার জের ধরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজন হত্যা মামলার আসামী মো.জিসান(১৮)নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সে উপজেলার কাজিরকোনা গ্রামের আ.মালেকের ছেলে।
শনিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় ২শত গজ দক্ষিণে পশ্চিম মাইজপাড়া এলাকার মাছের প্রজেক্টের পুকুরের পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব শত্রæতার জের ধরে গত শুক্রবার রাতে কোন এক সময়ে ঘাতকরা জিসানকে কুপিয়ে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করে পশ্চিম মাইজপাড়া এলাকার মাছের প্রজেক্টের পুকুর পাড়ে মৃত দেহ ফেলে যায়।আজ শনিবার সকালে স্থানীয়রা পুকুর পাড়ে এক ব্যক্তির রক্তাত্ত অবস্থায় মৃত দেহে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।তার হাতে ও মাথার পিছনের অংশে কোপের চিহ্ন রয়েছে।ধারনা করা হচ্ছে ঘাতকরা নির্জনস্থান পুকুর পাড়ে তাকে হত্যা করে লাশ ফেলে চলে যায়।নিহত জিসান উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলোচিত রাজন হত্যা মামলার ৯নং আসামী ছিলেন এবং প্রায় ২বছর কুমিল্লা জেল হাজতে ছিলেন।
নিহতের বাবা আ.মালেক আমাদের সময়কে বলেন,আমার ছেলের হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তারের দাবী জানাই ও ঘাতকদের ফাঁসি চাই।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক(তদন্ত)মো.হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ রিপোর্ট প্রেরণ পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন