ঢাকা   ১২:৪১:২১ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ৯৯

Reporter Name
  • Update Time : Monday, June 15, 2020,
  • 200 Time View

১৫ জুন ২০২০, নিজস্ব প্রতিবেদক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ৩ হাজার ৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ১ হাজার ২০৯ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন। 

সোমবার (১৫ জুন) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।



তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৮টি ল্যাবে ১৫ হাজার ৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩ টি।

তিনি জানান,  এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন। গতকালের থেকে এ সংখ্যা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, এ তালিকায় বাসায় থেকে সুস্থ হওয়া এবং উপসর্গবিহীন রোগীদের সংখ্যা যুক্ত হয়েছে।

তিনি জানান, দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। ১৫ জুন শনাক্তের হার ২০ দশমিক ৬১ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩৮ জনের ৩২ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের মধ্যে ৫ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন। অতি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ রোধে তিনি বেশি বেশি আমিষ জাতীয় খাবার খাবার পরামর্শ দেন। এছাড়া ভাইরাস সংক্রমণ রোধে ধূমপান না করার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি