• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মেঘনার প্রবাসীর স্ত্রী নিখোঁজের ৫ দিন পর টাঙ্গইল থেকে উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

২৫ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসীন ভুইয়া :
টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়রে বাবুপুর গ্রাম থেকে দাউদকান্দি উপজেলা থেকে নিখোঁজের হওয়া হাবিবা বেগম (২২) কে উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। মেঘনা থানা অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত হাবিবা মেঘনা থানা পুলিশ হেফাজতে আছেন। তার পরিবার আসলে তাদের হাতে তুলে দেওয়ার কথা বলেন অফিসার ইনচার্জ আবদুল মজিদ। মেঘনা উপজেলার সেননগর গ্রামের প্রবাসী মো: ইব্রাহিম মিয়ার স্ত্রী হাবিবা বেগম (২২) বাপের বাড়ি একই উপজেলার চর বিনোদপুর গ্রাম থেকে গত ২০ জুন দাউদকান্দি বাজারে ছোট ভাই বিল্লাল হোসেন কে নিয়ে মার্কেট করতে যায় এর পর থেকে সে নিখোঁজ ছিলো। এ বিষয়ে মেঘনা থানায় গত ২০ জুন একটি সাধারণ ডায়েরি করে হাবিবার বাবা ছাদির বেপারী। ডাইরি নং ৫৮০/২০২০ তারিখ ২০/৬/২০২০। এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ আঃ মজিদ বলেন দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের মোহর আলীর ছেলে মোঃ ইব্রাহিম (২২) এর সাথে হাবিবার ফেসবুকে পরিচয় হয় সে থেকে এক পর্যায়ে প্রেম হয়। পরে কৌশলে ভাই কে নিয়ে দাউদকান্দি মার্কেট করার অজুহাতে সে সেই ছেলের সাথে পালিয়ে যায়। মেয়েটির বাবা আমাদের থানায় ডায়রি করার সাথে সাথে আমরা ওকে উদ্ধারের ব্যাপারে অপারেশন শুরু করি এরই ধারাবাহিকতায় তাকে টাঙ্গইল থেকে উদ্ধর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন