• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সোনারগাঁয়ের মায়াদ্বীপে বৃক্ষ রোপন করলেন ইউএনও সাইদুল ইসলাম

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

২৭ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, রাব্বি হাসান,

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ রক্ষা ও সবুজের সমারোহে পর্যটক আর্কষণ বাড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চারদিকে মেঘনা নদী বেষ্ঠিত চরাঞ্চল নুনেরটেক এলাকায় মায়াদ্বীপ নামে পরিচিত চরে প্রায় ৭০০ ফলদ ও বনজ গাছ রোপন করা হয়েছে। আজ ২৭ জুন শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম ২৬টি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেকের মায়াদ্বীপ এলাকায় নদী থেকে বালু উত্তোলনের ফলে শত শত বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে পরিবেশের ভারসম্য হারিয়ে যাচ্ছে।

নুনেরটেকের মায়াদ্বীপের ইউএনও সাইদুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচী সফল করতে ব্লাড ফর নারায়ণগঞ্জ, স্বপ্নের সোনারগাঁ, বারদী জনকল্যান সংস্থ্যা, সনমান্দী জনকল্যান সংস্থা, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি, আত্মপ্রকাশ, ব্রাইট সোনারগাঁ, মানবতার ডাক, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিকশিত সমাজ কল্যান সংস্থ্যা,কাঁচপুর জনকল্যাণ, সোনারগাঁ ব্রাদার্স জোন,আলোকিত বাড়িমজলিশ,পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরী সহ ২৬টি সংগঠন অংশগ্রহণ করে।

স্থানীয় নুনেরটেক গ্রামের বাসিন্দা মনির হোসেন ও মতিউর রহমান জানান, আমাদের নুনেরটেকের মায়াদ্বীপ এলাকায় বৃক্ষরোপন করায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সোর্ন্দয্য ফিরে আসবে। অবৈধ বালু খেকোদের হাত থেকে মায়াদ্বীপকে রক্ষা করার ক্ষেত্রে ইউএনও স্যারের এই বৃক্ষ রোপন ককর্মসূচী বিশেষ ভুমিকা পালন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম জানান, নুনেরটেকের চারাঞ্চল মায়াদ্বীপ জায়গাটি সোনারগাঁয়ের অনেক সুন্দর একটি জায়গা। এত সুন্দর একটি জায়গায় বৃক্ষ রোপনের ফলে পথিকরা যেমন ছায়া পাবে অন্যদিকে ভূমিদস্যুদের হাত থেকে এই দ্বীপটি রক্ষা পাবে। মায়াদ্বীপে লাগানো গাছগুলো পরিচর্চা করার জন্য দুজন লোক নিয়োগ করা হবে। আমি চাই সোনারগাঁ উপজেলার মায়াদ্বীপ হবে একটি পর্যটন এলাকা, যেখানে মানুষ অনাবিল আনন্দের জন্য আসবে। এ মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য সোনারগাঁয়ের ২৬ টি সেচ্ছাসেবী সংগঠনকে আমি ধন্যবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন