• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

বর্ধিত হচ্ছে না ঈদুল আজহার ছুটি

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২০ (স্টাফ রিপোর্টার): করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও আসন্ন ঈদুল আজহার ছুটি বর্ধিত করা হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১৩ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদুল আজহার ছুটি বর্ধিত করা হবে না। পূর্ব নির্ধারিত তিন দিনই ছুটি থাকবে। এছাড়া ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করা যাবে না, এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন ছুটি রয়েছে। করোনার কারণে ৬৬ দিনের টানা ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন