ঢাকা   ০২:৪৫:৫৯ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: দেশে একদিনে আরো ৩৩ জনের প্রানহানী, নতুন শনাক্ত ৩৫৩৩

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2020,
  • 220 Time View

ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২০ (স্টাফ রিপোর্টার): গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পুরুষ ২৭ জন, নারী ০৬ জন। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ২,৪৫৭ জনের, শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.২৭%। ৭৯ টি পরীক্ষাগারে ২৪ ঘন্টায় ১৪,০০২ টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩,৫৩৩ জন, শনাক্তের হার ২৫.২৩%। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১,৯৩,৫৯০ জনে। একদিনে সুস্থ হয়েছে আরো ১,৭৯৬ জন, এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাড়ালো ১,০৫,০২৩ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.২৫%। বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি