• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ

গজারিয়ায় ডাক্তারের বদলে নার্স দিয়ে অপারেশন! মারা গেল রোগী; আটক-৪

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

১৮ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় বেসরকারি একটি হাসপাতলে ডাক্তারের বদলে নার্স দিয়ে অপারেশন করার সময় এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে ভাঙচুর চেষ্টা করে, পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে চার জনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, উপজেলার পুরান বাউশিয়া গ্রামের ইউসুফ আলীর সন্তানসম্ভবা স্ত্রী খাদিজা বেগম (৩০)কে আজ দুপরে প্রসব ব্যথা নিয়ে ভর্তি করা হয় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়াজী টি.এইচ মেমোরিয়াল হাসপাতালে। বিকাল চারটার দিকে তার সিজারিয়ান অপারেশন করার কথা ছিল। অপারেশনে ডা. তোফাজ্জল হোসেন রিজভী ও ডা. শারমিন সুলতানার উপস্থিত থাকার কথা থাকলেও অপারেশন করেন নার্সরা। এদিকে অপারেশন করার সময় প্রসূতি মায়ের মৃত্যু হওয়ায় রোগী রেখে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে কর্মরতদের আটক করে স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ লোকজন হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে হাসপাতালটির ম্যানেজার ও তিন নার্সকে আটক করেছে পুলিশ।

এদিকে দোসীদের বিচারের দাবিতে সন্ধ্যায় গজারিয়া থানার সামনে অবস্থান নেন নিহতের স্বজনরা। ঘটনায় জড়িতদের শাস্তি ও দায়িত্ব অবহেলার অভিযোগে ডা. তোফাজ্জল হোসেন রিজভী ও ডা. শাহরিয়ার সুলতানার শাস্তি দাবি করেন তারা।

স্থানীয়রা জানান, এর আগেও বেশ কয়েকবার এই হাসপাতালটিতে চিকিৎসকদের অবহেলায় অনেক রোগী মারা গেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালটির ম্যানেজার ও তিন নার্সকে আটক করা হয়েছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন