• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত

ঢাকা -৫ উপ নির্বাচন: মনুর চমক!

নিজস্ব সংবাদ দাতা / ২৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

১৫ আগষ্ট ২০২০,বিন্দুবাংলা টিভি. কম,
নিজস্ব প্রতিবেদক:
রাত পোহালেই জাতীয় শোক দিবস। কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এ দিবসে। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। অপরদিকে আসন্ন ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনকে ঘিরে প্রার্থী সমর্থক ও ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সড়ক-মহাসড়ক, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় পছন্দের প্রার্থীর ছবি সংযুক্ত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। প্যান্ডেল সাজিয়ে অনেক প্রার্থী সমর্থকদের নিয়ে সমাবেশ করছেন। মজার বিষয় হলো ওই আসনের বিলুপ্ত সারুলিয়া ইউনিয়নের ডগাইরে এই প্রথম কোন সংসদ সদস্য প্রার্থীর পা পড়লো। তার আগমনে সমর্থক, স্থানীয় জনসাধারনসহ প্রবীন ও বিচক্ষন নাগরিকদের উৎসুক আলাপ আলোচনা ছিলো নজরে পড়ার মতো। অনেকেই মানতে পারছেন না কারা নিয়ে আসলো এই হেভিওয়েট সংসদ সদস্য প্রার্থীকে। মদিনবাগ (কোদালদোয়া) জামে মসজিদের সভাপতি কবির মাষ্টার মাগরিবের নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের সামনে এলান করেন সম্মানিত সংসদ সদস্য পদে প্রার্থী মনিরুল ইসলাম মনু কিছু কথা বলবেন। তবে কাজী মনিরুল ইসলাম মনু বলতে তাঁর বেশ ৫ বার চেষ্টা করতে হয়েছে। ৪ বার তিনি ব্যর্থ চেষ্টা করে শেষ বার সক্ষম হন।
শুক্রবার (১৪ আগষ্ট) ডগাইর পূর্ব পাড়া চৌধুরী মার্কেট মোড় বিকেলে ইঞ্জি. এনামুল হাসান, মো. মাঈনুল আহমেদ, মো. রোকন হোসেন, মো. রবিন হোসাইন, রাজু আহমেদ খান রতন, মো. জহিরুল ইসলাম, মো. জাহিদ হাসান ও রাসেল আহমেদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি ও দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু, প্রধান বক্তা বিলুপ্ত মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শান্ত নুর খান শান্ত, বিশেষ অতিথি বিলুপ্ত সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজ প্রধান, আওয়ামী লীগ নেতা বাচ্চু সাউদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, বিলুপ্ত ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসহাক মিয়া, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিন্টু, সভাপতিত্ব করেন গ্রীন সিটি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী (বাপপু)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন