• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনে নতুন নিয়োগ ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল মেঘনা উপজেলা প্রশাসকের দৌড়ে এগিয়ে রমিজ লন্ডনী

মেঘনার স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে “বিনিময় শপ’র অনলাইনে পণ্য বিক্রির যাত্রা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

১৭ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক।।

বর্তমানে অনলাইনে ব্যবসায় কার্যক্রম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আস্থা, বিশ্বাস কে পুঁজি করেই অনলাইনে লক্ষ লক্ষ বেকার যুবক ব্যবসায় শুরু করেছে। তেমনে মেঘনা উপজেলার স্বেচ্ছাসেবকরা মিলে অনলাইনে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। তাদের ব্যবসায় থেকে অর্জিত মুনাফার একটা বড় অংশ ব্যয় হবে অসহায় গরীব মানুষদের কল্যানের কাজে।

বিনিময় শপ ডট কম সম্পর্কে, মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবক সংগঠন মানবসেবা ট্রাষ্টের সভাপতি রাব্বি হাসান বলেন- আমরা বর্তমানে ছাত্র, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি দীর্ঘ দিন হলো কিন্তু মানুষের কাছে সাহায্য চাইলে সব সময় পাইনা, টিউশনির টাকা দিয়েই সামাজিক কাজ করার চেষ্টা করি আমরা। তাই বিনিময় শপ ডট কম নামে মেঘনায় অনলাইনে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছি এবং মুনাফার অংশ ব্যয় করবো মানুষের কাজে। তাই সবাইকে অনুরোধ করবো যেন আমাদের থেকে পণ্য ক্রয় করে থাকেন। আমরা ইনশাআল্লাহ সব সময় সততা বজায় রেখে ভালো পণ্য বিক্রি করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন