• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

নিজস্ব প্রতিবেদক / ৪১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

নারীরা শান্তিপ্রিয় এবং উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই দল হিসেবে তাঁরা জামায়াতে ইসলামকে বেছে নেন বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এদিকে, সংবাদ সম্মেলনে ঢাকায় প্রথমবারের মতো জামায়াতের নারী সমাবেশে ঘোষণা দেন তাহের। সারা দেশে নির্বাচনী প্রচারে নারী নেতা-কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ তুলে এর প্রতিবাদে ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ পালনের কথা জানান তিনি।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘দেশে জামায়াতের নারী সমর্থক বেশি হওয়ায় তাদের ভোটও বেশি। নারীরা শান্তিপ্রিয় এবং তারা উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়।’

সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা জামায়াতেরসোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা জামায়াতের
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘সারা দেশে আমাদের নারী কর্মীদের সক্রিয়তা দেখে প্রতিপক্ষরা ভীত হয়ে পড়েছে। মহিলাদের কর্মকাণ্ড প্রতিপক্ষের প্রচারণাকে ছাড়িয়ে যাচ্ছে দেখেই এই আক্রমণ চালানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমানসহ অন্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন