• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ইসলামপুরে হাডুডু খেলা দেখতে জনতার ঢল

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

১৯ সেপ্টেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল,জামালপুর:
আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে জামালপুরের ইসলামপুর গোয়ালের চর ্ইউনিয়নের সভারচর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে হাডুডু খেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে কাছিমার চর একাদশ মহলগিরি একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি গরু ও রানার্সআপ দের একটি ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
উপজেলার পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুলের পৃষ্ঠপোষকতায় পরিচালনা কমিটির সভাপতি আঃ রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান হারুনুর রশিদ, দানেছ আলী,মনিরুজ্জামান মনি,লালচান,নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ হাডুডু ফাইনাল খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে। দুপুর থেকেই উৎসুক হাজার হাজার জনতা ভীড় করতে থাকেন খেলার মাঠে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন