• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বাঙ্গড্ডা স্টুডেন্ট’স সোসাইটির মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

১০ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

রবিউল তালুকদার মিলন,
কুমিল্লা দঃ জেলা প্রতিনিধি:
শিশু, কিশোরী ও নারী নির্যাতন এবং ধর্ষকদের বিচারের দাবীতে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন স্টুডেন্ট’স সোসাইটি’র (বিইউএসএস) আয়োজনে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাঙ্গড্ডা বাদশামিয়া স্কুল এন্ড কলেজ সড়কে মানববন্ধন শেষে একটি মিছিল বাঙ্গড্ডা বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পরে কলেজ মাঠে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গড্ডা ইউনিয়ন আহবায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক দিলিপ মজুমদার, উপজেলা ছাত্রলীগ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বাঙ্গড্ডা ইউনিয়ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সংগঠক ও রাজনীতিবিদ রবিউল তালুকদার মিলন,

বাঙ্গড্ডা ইউনিয়ন স্টুডেন্ট’স সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও আহবায়ক আল নোমান, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সদস্য শাকিল হোসেন, মাস্টার মিজানুর রহমান, তোফায়েল আহম্মেদ অপু, সোহেল আহম্মেদ, স্টুডেন্ট’স সোসাইটি’র ৫ নং ওয়ার্ড আহবায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, ৬ নং ওয়ার্ড আহবায়ক অন্তর চন্দ্র শীল, ৭ নং ওয়ার্ড আহবায়ক এয়াছিন গাজী, যুগ্ম আহবায়ক রাকিব মজুমদার, তারেক হোসেন, সদস্য মোহাম্মদ আরিফ, রিফাত, সাইফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ , সিনিয়র সদস্য রিফাত মজুমদার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন